গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ভাগ্নেকে বিদেশ পাঠাতে ব্যর্থ হওয়ায় মামীকে শ্লীলতাহানী ও মামাকে শারিরিক নির্যাতন চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নোয়াপাড়া গ্রামের।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সাইদুল খাঁন অভিযোগ করে বলেন, গত চার মাসপূর্বে তার ভাগ্নে সফিকুল ইসলামকে দুবাই নেওয়ার জন্য শ্যালক রুমান ফরাজী এক লাখ টাকা গ্রহন করে। কিন্তু দুবাইর ভিসা বন্ধ থাকায় সফিকুলকে নিতে পারছিলোনা শ্যালক রুমান। এ নিয়ে সফিকুলের সাথে বিরোধ চলে আসছিলো। তারই জেরধরে বুধবার রাত নয়টার দিকে ভাগ্নে সফিকুল ও ভগ্নিপতি ইয়ার হোসেন বাড়িতে এসে টাকার জন্য চাপ প্রয়োগ করে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ভাগ্নে সফিকুল আমার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় স্ত্রীকে রক্ষায় এগিয়ে আসলে আমাকে (সাইদুল) গলায় ফাঁস লাগিয়ে নির্যাতন করে ভাগ্নে সফিকুল। অভিযোগ অস্বীকার করে সফিকুল ইসলাম বলেন, বিদেশ যাওয়ার জন্য ঋন নিয়ে আমার মামা-মামীর মধ্যস্থতায় মামীর ভাইকে টাকা দিয়েছি। এখন বিদেশও নিতেছে না আর টাকাও দিচ্ছেনা। সেই টাকা চাইতে যাওয়ায় আমার উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে দেয়া হচ্ছে যাতে আমাকে টাকা ফেরত দেয়া না লাগে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এএসআই আল-আমিন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।