রিয়াজুল হক সাগর, রংপুর।
শনিবার ০৮ জুলাই সন্ধায় রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে নেত্রজল সাহিত্য ম্যাগাজিন রংপুর জেলা কমিটির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কবিও সাংবাদিক রিয়াজুল হক সাগর, সহসভাপতি এম এ সোয়েব দুলাল, উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন, সংস্কৃতি ও সাহিত্য সম্পাদক আনোয়ারা আশা, মারুফা মৌসুমি, সুরাইয়া হক, মুরাদুজ্জামান হাবিব, রোদেলা জন্নাত রোজাসহ সদস্যগন উপস্থিত ছিলেন। সেই সাথে নেত্রজল সাহিত্য ম্যাগাজিনের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়েও আলোচনা করা হয়।নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর রংপুরের পুনাঙ্গ কমিটি ঘোষনার পর এটি প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়নুল আবেদিন বিজয়, ভিডিও বার্তায় সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকল প্রকারের সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।