বরগুনা জেলা প্রতিনিধি।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বরগুনা সদর উপজেলায় এক হাজার তাল গাছের চারা সহ অন্যান্য গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
সোমবার (১০ জুলাই) সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের ধারে তাল গাছের চারা ও অন্যান্য বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট শুভ্রা দাস।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে, ফয়সাল আহমেদ, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সঞ্জীব দাস, কেওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান নশা, ইউসিবির শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম প্রমুখ।
উদ্যোক্তরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এ বছর সারাদেশে তালগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। কারণ উচ্চতা ও গঠনগত দিক থেকে তাল গাছ বজ্রপাত নিরোধে সহায়ক। এ ছাড়া তালগাছ ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে এবং মেঘ আকর্ষণ করে বৃষ্টিপাত ঘটায়। এসব কারণে ইউসিবি তালগাছ রোপণের উপর বিশেষ গুরুত্বারোপ করেছে।