গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের ডিজিটাল ইউনিয়ন খ্যাত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সোমবার বিকেলে পরিদর্শনকালে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, অতিরিক্ত জেলা প্রশাসক শাহ মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, পৌর কাউন্সিলর আল আমিন হাওলাদার, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ প্রমূখ।