গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ফরিদপুর থেকে পটুয়াখালির কুয়াকাটা পর্যন্ত জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদী উপজেলার ভূমি অধিগ্রহনের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, অতিরিক্ত জেলা প্রশাসক শাহ্ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন। শেষে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারের হাতে তিন কোটি তিন লাখ ১৪ হাজার ৫৭১ টাকার চেক বিতরণ করেন অতিথিরা।