গৌরনদী প্রতিনিধি : রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শাহিনুর বেগম (৫০) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুর উপজেলার উত্তর বার্থী গ্রামের সিদ্দিক ঢালির স্ত্রী।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন জানান, এঘটনায় ঘাতক চালককে আটক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।