• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে স্যালুটিং ডায়াস উদ্বোধণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১২, ২০২৩, ১২:৪৮ অপরাহ্ণ
গৌরনদীতে স্যালুটিং ডায়াস উদ্বোধণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী মডেল থানায় স্যালুটিং ডায়াস ও ব্রিফিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ডায়াসের উদ্বোধণ করেন জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার, ওসি (তদন্ত) হেলাল উদ্দিন প্রমুখ। শেষে জেলা পুলিশ সুপার থানা কম্পাউন্ডে গাছের চারা রোপন করে থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।