সৈয়দ নূর-ই-আলমঃ
বেতাগী,বামনা ও পাথরঘাটা নিয়ে গঠিত বরগুনা—২ আসনে এবার ব্যতিক্রমী প্রত্যাশায় একাট্টা বেতাগী উপজেলা আওয়ামীলীগ। বিগত দুই যুগ ধরে বরগুনা —২ আসনের পাথরঘাটা উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিবার্চিত করায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনকে ঘিরে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায়, বেতাগী উপজেলার আওয়ামীলীগের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পযার্য়ের সকল অংঙ্গসংগঠন সহ স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেন বেতাগী উপজেলা আওয়ামীলীগ।
এতে তারা প্রত্যাশা করেন বরাবর বেতাগী উপজেলার একচেটিয়া নৌকার ভোটে এমপি নিবার্চিত হলেও বেতাগী উপজেলার মানুষের ভাগ্যের পরিবর্তনে তারা কাছে পাননা এমপি প্রার্থীকে। নৌ ও সড়ক পথে ৫০কি.মি দূরে গিয়ে স্বাক্ষাত করতে হয় এমপির সাথে। তাই আবারো শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও বেতাগীর সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে এবার বেতাগীতেই নৌকা চান আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শুক্রবার রাতে আয়োজিত এক মতবিনমিয় সভায় এমন প্রত্যাশা করেন বেতাগী উপজেলা আওয়ামীলীগ। শুক্রবার রাতে বেতাগী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বেতাগী উপজেলার পৌরসভাসহ সকল ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবিন্দ, উপজেলা সকল ইউনিয়নের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবিন্দর সাথে মতবিনিময় সভা করেন বেতাগী উপজেলা আওয়ামীলীগ।
বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমসান ফোরকানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবির। এসময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম পিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামও মহোসীন ফয়সাল অপু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ¦ বাবুল আকতার,সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না সহ উপজেলা সাতটি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সম্পাদক এবং সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সম্পাদকসহ সকল জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
ভিন্ন ভিন্ন বক্তব্যে আওয়ামী লীগের নেতৃবিন্দ বেতাগী থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র এবিএম গোলাম কবিরকে প্রধানমন্ত্রী কাছে মনোনয়ন চাওয়ার জন্য বলেন। একই সাথে নেতৃবিন্দরা বলেন,‘ বরবার বেতাগী উপজেলা থেকে একচেটিয়া ভোট পেয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি হিসেবে নিবার্চিত হন। এবার আমরা চাই আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে। বেতাগী উপজেলা থেকে বরাবর ৮০ শতাংশ ভোট নৌকায় দেয় বেতাগীর সাধারণ জনগন। তাই প্রধানমন্ত্রী নিজেও তার দেয়া বক্তব্যে বলেছেন বেতাগী হলো দ্বিতীয় টুঙ্গিপাড়া। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবদেন যেনো এবার বেতাগী উপজেলা থেকে নৌকার মনোনয়ন দেন।
মতবিনমিয় সভায় বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র এবিএম গোলাম কবির বলেন,‘ আমি অনেকবছর যাবৎ জনপ্রতিনিধিত্ব করছি। বেতাগীর উন্নয়নের স্বার্থে সকলের প্রত্যাশাকে পূরণ করতে এবার নৌকার মনোনয়ন চাইবো। যদি প্রধানমন্ত্রী আমাকে বরগুনা—২ আসনের জন্য যোগ্য মনে করেন তবেই মনোনয়ন দিবেন। এছাড়াও তিনি যাকে মনোনয়ন দিবেন আমরা বিগত দিনের ন্যায় প্রধানমন্ত্রীকে পূণরায় বাংলাদেশের রূপকার হিসেবে ধরে রাখতে তাকেই সকল ধরণের সহযোগীতা করে নিবার্চিত করবো বলে আশাবাদী।