• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৮, ২০২৩, ১২:১৬ অপরাহ্ণ
বরগুনায় জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত।

বরগুনা জেলা প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশে করেছে বরগুনা জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে খন্ড খন্ড মিছিলে মুখরিত হয়। পরে সকলে অংশ গ্রহনে এক শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা -১ আসনের সংসদ সদস্য এ্যাড, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, পৌর মেয়র অ্যাড কামরুল আহসান মহারাজ, উপজেলা আওয়ামীলীরে সভাপতি ছিদ্দিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এসএম মশিউর রহমান শিহাব ,জেলা যুবলীগের সভাপতি রেজাউল কবির এ্যাটম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ছাত্রলীগ, মহিলা লীগ,স্বেচ্ছাসেবক লীগ ওকৃষক লীগ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

এ সময় নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছেন। সেই উন্নয়নকে থামিয়ে দিতে চায় বিএনপি, জামাত। তাই বিভিন্ন ষড়যন্ত্র করছেন তারা। কোনদিনও বিএনপি, জামাতের আশা পূরণ হতে দেব না।