জীবন যাপনের প্রতিটি পর্যায়ে নিরব শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করে গাছ। গাছকে মানুষের পরম বন্ধুও বলা যায়। গ্রামে একটা প্রচলিত কথা আছে “গাছ ফল না দিলেও দেয় ছায়া, একটু একটু করে রোজ বাড়ায় মায়া।”
আর তাইতো গাছপালা স্থান পেয়েছো কবি সাহিত্যিক, শিল্পীদের গল্প, কবিতা ও গানে।
“ঐ গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও, চমকে দাও……” সবুজ গাছের রোদের আভা দেখলেই আমার এই গানটার কথা বেশ মনে পড়ে। বর্ষার এই মৌসুমই গাছ লাগানোর উপযুক্ত সময় মনে করে জেলা সমাজসেবা কমপ্লেক্স , সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্র, শিশু পরিবার (উত্তর/দক্ষিন)এ তিনশ গাছ (বিভিন্ন ফলজ বৃক্ষ) রোপনের কর্মসূচী হাতে নিয়েছি। আমার প্রত্যাশা এ সকল প্রতিষ্ঠানে পরম যত্নে বেড়ে ওঠবে এই গাছগুলো।
………………আসুন, একটা গাছ লাগাই। সুন্দর পরিবেশ রক্ষার সহায়ক হই।