• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভূমি অধিগ্রহনের চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২১, ২০২৩, ১০:১২ পূর্বাহ্ণ
গৌরনদীতে ভূমি অধিগ্রহনের চেক হস্তান্তর

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ফরিদপুর থেকে পটুয়াখালির কুয়াকাটা পর্যন্ত জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদী উপজেলার ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, অতিরিক্ত জেলা প্রশাসক শাহ্ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ভূমি অধিগ্রহন কর্মকর্তা আবু আবদুল্লাহ খান। শেষে ক্ষতিগ্রস্থ ১৪জনের হাতে ৫২ লাখ ৯০ হাজার ২৬২ টাকার চেক হস্তান্তর করা হয়।