• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় মুক্তিযোদ্ধা পরিবারের রান্নাঘর ও টয়লেট ভাঙচুর। অবরুদ্ধ করে রাখার চেষ্টা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২২, ২০২৩, ১৪:৩৫ অপরাহ্ণ
হিজলায় মুক্তিযোদ্ধা পরিবারের রান্নাঘর ও টয়লেট ভাঙচুর। অবরুদ্ধ করে রাখার চেষ্টা।

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার পশ্চিম গুয়াবাড়ীয়া ইউনিয়নের নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের শিকদারের রান্নাঘর টয়লেট ভাঙচুর জনপ্রতিনিধি ও প্রশাসন নিরব।

৩৫ বছর পূর্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিকদার তার ভাই সাত্তার শিকদারের কাছ থেকে পৌনে দুই করা জমি ক্রয় করে।

ওই জমি বুঝিয়ে না দেয়ায় অসহায় নিহত বীর মুক্তিযোদ্ধা কাদের শিকদারের স্ত্রী ও সন্তানরা স্থানীয়দের কাছে শরণাপন্ন হয়। কয়েক বছর কালক্ষেপনের পর স্থানীয় সালিশরা মুক্তিযোদ্ধা কাদের শিকদারের স্ত্রীকে জমি বুঝিয়ে দেয়।

সেখানে কোনরকম একটি স্থায়ী ভবন নির্মাণ করে। এরপর মুক্তিযোদ্ধা কাদের শিকদারের ভাই সত্তার শিকদার ও তার স্ত্রী আরো বেপরোয়া হয়ে মুক্তিযোদ্ধা পরিবারের রান্নাঘর ও টয়লেট ভাঙচুর করে এমনকি ঘরের পিছনে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখছে।
মুক্তিযুদ্ধা কাদের শিকদারের স্ত্রীর সবেদা বেগম কান্নায় ভেঙে পড়ে বলে ন্যায় বিচার পাওয়ার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধি সকলের কাছে ঘুরছি।

সালিশ খালেদ মেম্বার জানায় এই বিষয়টি একাধিকবার আলোচনা সাপেক্ষে সমাধান করা হয়েছে সাত্তার কোনটাই মানছে না।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রাক্তন ডেপুটি কমান্ডার মাস্টার মহিউদ্দিন জানায় স্থানীয় চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার ও উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার কে বারবার বলা সত্য বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার বলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাজাহান তালুকদার কে সমাধান করে দেয়ার জন্য বলা হয়েছে।