গৌরনদী প্রতিনিধি: জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শেষে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও আশিষ কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, ফারুক হোসেন মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার সহিদুল ইসলাম সহ অন্যান্যরা।