• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এএসআই আসাদের পাঁচবারের শ্রেষ্ঠত্ব অর্জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৩, ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ণ
এএসআই আসাদের পাঁচবারের শ্রেষ্ঠত্ব অর্জন

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম চলতি বছরের মে-জুন মাসের জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন।
রোববার সকালে জেলা পুলিশের মাসিক সভাশেষে এএসআই আসাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারমিন সুলতানা রাখী। এনিয়ে মোট পাঁচবার শ্রেষ্ঠত্ব অর্জন করলো এএসআই আসাদ।