• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বদ্ধ ঘরে নারীসহ প্রধান শিক্ষক জনতার হাতে আটক!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৫, ২০২৩, ০২:৩৭ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে বদ্ধ ঘরে নারীসহ প্রধান শিক্ষক জনতার হাতে আটক!

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দকে এক নারীর সাথে বদ্ধ ঘরে আটক করে স্থানীয়রা।  

সুন্দরগঞ্জ পৌর শহরের আল জবেদ মার্কেটের দ্বিতীয় তলায় ওই প্রধান শিক্ষক মান্নান আকন্দের ব্যক্তিগত অফিসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকেলে ঐ নারীসহ অফিস কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন মান্নান আকন্দ । দীর্ঘ সময় পার হলে বিষয়টি রহস্যজনক ভেবে স্থানীয়রা ঐ কক্ষে তাদেরকে আটক করেন। ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে গেলে উৎসুক জনতার ভীর জমে। পরে প্রভাবশালী একটি মহলের হস্তক্ষেপে প্রধান শিক্ষক মান্নান আকন্দ রক্ষা পান বলে জানা গেছে।

এনিয়ে একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরেছে। ভিডিওতে দেখা যায়, আটককারীদের প্রতি দম্ভ দেখিয়ে প্রধান শিক্ষক বলেন, ‘দরজা বন্ধ করাটা আমার ভুল হয়েছে। ওই মহিলা আমার পিয়নের মা। তোমরা আমাকে চেনো-না। আজকে ৩০ বছর ধরি তোমাদের সাথে থাকি, আর আজকে তোমরা আমাকে চেনো-না। তোমরা ভাবছো অনৈতিক কর্মকান্ডের জন্য দরজা বন্ধ করেছি। চাকরির টাকা লেনদেন বিষয়ে আমার সাথে দেখা করতে এসেছে । তবে, আটককারীদের এক প্রশ্নের জবাবে ঐ নারীও ভুল স্বীকার করে বলেন,’ আমার কোন অভিযোগ নাই’।

এসব বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন মন্ডলের মুঠোফোনে কল করা হলে তিনি জানান, বিষয়টি মাত্র শুনলাম। বিষয়টি খতিয়ে দেখার কথাও জানান তিনি।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম বলেন, এ বিষয়ে কোনো ভুক্তভোগী আমার কাছে আসে নি, কেউ অভিযোগ নিয়ে এলে তদন্ত করে ব্যবস্থা নেব।