• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৫, ২০২৩, ১৭:৪৮ অপরাহ্ণ
ভোলায় বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই সোমবার রাতে ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএমের সভাপতিত্বে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামানের পুলিশ স্টাফ কলেজ ঢাকায় বদলিজনিত বিদায় উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। ভোলা জেলা পুলিশ বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বিদায়ী অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামানের বদলি জনিত বিদায়ে বরিশাল রেঞ্জ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে এবং তরুণরা তাকে দেখে অনুপ্রাণিত হবে। পুলিশ সুপার তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন। ।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান
ভোলা,রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মো: জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) ভোলা,মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), ভোলা,প্রণয় রায়,শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার,সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ।