রিপোর্ট – আবু নাঈম , ভেনিস প্রতিনিধি
বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গঠিত ভৈরব পরিষদ ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউজে নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা মোবারক হোসাইন
ও প্রধান পৃষ্ঠপোষক রহমতুল্লাহ মাষ্টার
কমিটি ঘোষণা করেন। সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ কে সভাপতি ও সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল রাশিদ ভূইয়া কে সাধারণ সম্পাদক করে এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মো. নুরুজ্জামা,সহ-সভাপতি রাজিবুল হাসান
অর্থ সম্পাদক আজিজুল হক,১নং সম্মানিত সদস্য তোষণ খান সহ ১২৬জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।এসময় তারা জানান এই সংগঠনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক পূনঃস্থাপনের পাশাপাশি নিজেদের কে নতুন করে এক ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করবে বলে জানান