গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের প্রয়াত মাওলানা শাহ ছুফি হাবিবুর রহমানকে সম্মান জানাতে ইউনিয়নের পশ্চিম বেজহার থেকে হাপানিয়া গুয়াবাড়ি পর্যন্ত সড়কের নাম মাওলানা শাহ ছুফি হাবিবুর রহমান সড়ক নামকরণ করা হয়েছে।
সোমবার সকালে হাপানিয়া-শরিফাবাদ ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের ফলক উন্মোচন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু। ফলক উন্মোচনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, স্থানীয় সমাজসেবক আব্দুল জব্বার, হুমায়ুন কবির, লোকমান হোসেন আকন, আব্দুল্লাহ আল মাহমুদ, জাকির হোসেন, সাইদুর রহমান প্রমূখ। শেষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।