শেখ সাদী, যবিপ্রবি প্রতিনিধি :
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের (বাআবিঅফ) সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার এ. টি. এম কামরুল হাসান।
২৯ জুলাই ২০২৩-২৪ দ্বিবার্ষিক নির্বাচনে বাআবিঅফ এর প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে যবিপ্রবির এ.টি.এম কামরুল হাসানকে সাংগঠনিক সম্পাদক পদে ঘোষণা করা হয়েছে।
সাংগাঠনিক পদে নির্বাচিত হয়ে এ.টি.এম কামরুল হাসান বাআবিঅফ এর সভাপতি মীর মোঃ মোর্শেদুর রহমান ও মহাসচিব মোঃ নজরুল ইসলাম কে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, এ.টি.এম কামরুল হাসান যবিপ্রবির সহকারী রেজিস্ট্রার পদে কর্মরত আছেন। এছাড়া তিনি যবিপ্রবি কর্মকর্তা সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।