গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ রাতের আধারে দিনমজুরের গোয়াল ঘরের তালা ভেঙ্গে আড়াই লাখ টাকা মূল্যের দু’টি গরু চুরি করে নিয়েছে দূর্বৃত্তরা। সোমবার দিবাগত গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামে এ ঘটনা ঘটে।
গরুর মালিক দিনমজুর সজল মাতুব্বর জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যায় গোয়াল ঘরে তালা দিয়ে বসতঘরের সবাই ঘুমিয়ে পরে। মঙ্গলবার সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি তালা ভাঙ্গা এবং ঘরে থাকা দু’টি গরু নেই। এরমধ্যে একটি উন্নত জাতের গাভী ও অপরটি ষাড় গরু ছিলো। পরে আশপাশের এলাকা খুঁজেও গরু দু’টি পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।