গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুজিব বাহিনীর কমান্ডার বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র হাতকে শক্তিশালী করার লক্ষে বরিশালের গৌরনদীতে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে শহিদ পরিবারের সন্তান বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আব্দুল হালিম বেপারী, আব্দুল হক ঘরামী, আব্দুর রাজ্জাক চোকদার সহ অন্যান্যরা। এসময় বক্তারা, মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমান সরকারের অবদানের কথা তুলে ধরে সকল মুক্তিযোদ্ধাদের একত্রিত হয়ে স্বাধীনতার স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে অবস্থান নেওয়ার আহবান জানান। সমাবেশে উপজেলার অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহন করেন।