• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ কামালের জন্মবার্ষিকীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৫, ২০২৩, ২০:০২ অপরাহ্ণ
শেখ কামালের জন্মবার্ষিকীতে  ফুটবল  টুর্নামেন্টের উদ্বোধন।

বরগুনা জেলা প্রতিনিধি :
বরগুনায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রিয়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শনিবার (৫ আগস্ট) বিকাল ৪টায় সদরের ঐতিহ্যবাহী গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ দিনব্যপি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান।

এসময় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বাকির সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, কেওরাবনিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।