• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশ ছেড়ে এখন ইতালির ভেনিসে ‘প্রিয়তমা’র শো দেখতে প্রবাসীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৬, ২০২৩, ১২:৩৭ অপরাহ্ণ
দেশ ছেড়ে এখন ইতালির ভেনিসে ‘প্রিয়তমা’র শো দেখতে প্রবাসীদের ভিড়

আবু নাঈম, ভেনিস প্রতিনিধি

ইতালিতে ভেনিসের মেস্ত্রে এর আই এমজি সিনেমা হলে শনিবার প্রবাসী বাংলাদেশীদের জন্য “প্রিয়তমা” সিনেমাটি নিয়ে আসে ভেনিসের “বন্ধু মহল” নামে একটি সংগঠন।

সিনেমাটি দেখতে ভেনিস সহ আসেপাশের শহর থেকে প্রবাসীদের ভিড় জমে সিনেমা হলের সামনে। আয়োজকরা জনান ইতালিতেও শাকিব খানের সিনেমা দেখা দর্শক অনেকে বেড়ে গেছে।
হলে আগত দর্শকদের ভিড় সামলানোও কঠিন হয়ে পড়ে আয়োজকদের। শো আরো বাড়ানো হোক এমন দাবি করে আসছিলেন শাকিব খানের প্রবাসী অনুরাগীরা। আর বাড়তি দর্শকের চাহিদা মাথায় রেখে ছবিটির শো বৃহস্পতিবার ১০ ই আগষ্ট আরো একদিন বাড়ানো হয়েছে বলে জানান আয়োজক কারীরা।

তিনি জানান, ‘আমরা অবাক হয়ে লক্ষ করছি যে শুধু দেশ নয় বিদেশেও দর্শকের প্রচুর চাপ অনুভব করেছি, তাই বাধ্য হয়ে শো বাড়িয়েছি। ইতালিতেও সাকিব খানের প্রচুর ভক্ত রয়েছে। প্রয়োজনে আমরা আরো শো বাড়াব।’
বিভিন্ন শহর থেকে আগত দর্শকরাও উচ্ছ্বাস প্রকাশ করেন বিদেশের মাটিতে থেকেও পরিবার, বন্ধুবান্ধব নিয়ে সিনেমা হলে বাংলা সিনেমা দেখার সুযোগ পাবার জন্য

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। পরিচালনা করেছেন হিমেল আশরাফ। ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।