• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় নাগরিক উদ্যোগের বার্ষিক প্রতিবেদন বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৭, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় নাগরিক উদ্যোগের বার্ষিক প্রতিবেদন বিষয়ক সভা অনুষ্ঠিত

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) বিশেষ প্রতিনিধি।। সোমবার ৭ আগস্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের বার্ষিক প্রতিবেদন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারী নেত্রী নেটওয়ার্কের সভাপতি ফিরোজ বেগম সভাপতিত্ব করেন। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সিনিয়র প্রকল্প কর্মসূচি কর্মকর্তা আবু নাসের মোঃ মাসুম। এরিয়া কো অর্ডিনেটর সুপ্রিয় দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ পরিদর্শক ওসমান গনি, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, সাংবাদিক রাহাদ সুমন, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মামুন মল্লিক, সাংবাদিক শফিকুল আলম জুয়েল, খাদিজা বেগম, আ: হাই প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এরিয়া কো অর্ডিনেটর মোঃ মহসিন মিয়া।#