স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই দেশ যা প্রত্যাশা করে তা সবই দিয়েছেন। তার মত নেত্রী এখন পযর্ন্ত এ দেশে তৈরী হয়নি। বিশেষ করে নারীরা যা পেয়েছেন তা অস্বীকার করলে অকৃতজ্ঞ হতে হবে।
আজ সোমবার (০৭ অাগষ্ট) শোকাবহ আগষ্টের ৭ম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মেহের আফরোজ চুমকি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার নামের পাশাপশি মায়ের নামে পরিচয়ের সুয়োগ করে দিয়েছেন। এই দেশের সকল নারীদের সম্মান দিয়েছেন। সন্তানরা এখন বাবা ও মা উভয়ের পরিচয়ে পরিচিত হয়। শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সেক্টরে নারীদের সমান অধিকারের জন্য যা করণীয় তা করেছেন। যা শুধু বাংলাদেশে নয় বর্হিরবিশ্বেও আজকে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে সমান অবস্থানে আছে।
সংসদ সদস্য আরো বলেন, আগামী নিবার্চনকে সমানে রেখে মহিলা আওয়ামী লীগ প্রতিটি ঘরে ঘরে যাবে, প্রতিটি নারীর কাছে পৌঁছে দিবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে, নারী মান ময্যাদার ক্ষেত্রে, নারীর সম্মানের ক্ষেত্রে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে সেবা করার সুযোগ করে দিতে হবে। শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে মহিলা আওয়ামী লীগ সকল চেষ্টা করবে।
এরআগে, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী এমপি’র নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে ভবনে যান রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে মহিলা আওয়ামী লীগ।
এসময় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শবনম জাহান শিলা এমপি, সহ-সভাপতি শিরীন নাঈম পুনম, নাসিমা ফেরদৌস, ইয়াসমিন হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ও সংসদ সদস্য নারগিস রহমান, শিরীন রোকসানা, মিনা মালেক, সুলতানা রাজিয়া পান্না, প্রচার সম্পাদক মেহের নিগার তন্ময়সহ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এরপর, বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নেত্রকোনা-০৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে ভবনে যান রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবালসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #