• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৩, ১১:০২ পূর্বাহ্ণ
কাউখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ৮ আগষ্ট ২০২৩ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান এবং অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু প্রমুখ। অনুষ্ঠান পরিচালন করেন শিক্ষক লিটন কৃষ্ণকর। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান। আলোচনা শেষে অসচ্ছল নারীদের মাঝে ছয়টি সেলাই মেশিন ও চারজনকে দুই হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।