কামরুল সিকদার স্টাফ রিপোর্টার ॥
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব বাঙালি নারীদের কাছে অদম্য সাহসী এক নারীর প্রতীক ছিলেন। বঙ্গবন্ধুর পাশে থেকে দেশ ও জাতি গঠনে ব্যাপক অবদান রেখে গেছেন।
আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ গঠনে অগ্রহনী ভূমিকা পালন করছেন। আজ মঙ্গলবার(৮আগস্ট) উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন সভাকক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জম্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ইউএনও নওরীন হক এসব কথা বলেন। চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুর নবী মিয়ার পরিচালনায় চরফ্যাশন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত, অস্ব”ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। জোহরবাদ মসজিদে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ¯’ানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপ¯ি’ত না থাকায়
অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, প্রেসক্লাব সভাপতি ও কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, শশীভূষণ থানা অফিসার ইনচার্জ(ওসি)ম.এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ, সাংবাদিক এম আমির হোসেন প্রমুখ।