স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উপলক্ষ্যে পটুয়াখালীর দশমিনায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউএনও নাফিসা নাজ নীরা,অ্যাসিল্যান্ড ওয়াসিউজ্জামান চৌধুরী, ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ান, দশমিনা সাংবাদিক সমিতির সহ-সভাপতি রায়হান বাদল প্রমুখ। প্রেস ব্রিফিং এ জানানো হয় দশমিনায় ২৬০টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। তৃতীয় ধাপে দশমিনাকে গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।