• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে আজ অনুষ্ঠিত হলো স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা বিষয়ক এক সেমিনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১০, ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ
রাবিতে আজ অনুষ্ঠিত হলো স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা বিষয়ক এক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (ইবাসা) এর আয়োজনে স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১১টায় ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনার। ইবাসার অধ্যাপক এস এম শাহিনুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জাহান আরা খানম।

সেমিনারে স্বাস্থ্য গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে বক্তব্য রাখেন, অধ্যাপক মো. আবু রেজা (জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ), অধ্যাপক মো. খালেদ হোসেন (প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ) ও ড. মো. আরিফুল হক (ইবাসা)। পরে উপাচার্য মহোদয়ের থেকে স্মারক উপহার গ্রহণ করেন বক্তারা।

সেমিনারে উপাচার্য গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন বলেন, প্রাণবিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণার পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ধারায়ও গবেষণা একান্ত প্রয়োজন। এর মাধ্যমে আমরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও রোগ-ব্যাধির কারণ নিরূপণ ও তার সমাধানের পথ খুজে পাবো। সাম্প্রতিক বিভিন্ন রোগ-ব্যাধি যেমন করোনা, মাংকি পক্স, ডেঙ্গু, ডায়াবেটিস, বাথজ্বর ইত্যাদি রোগ সম্পর্কে আরো জানতে পারবো ও তার জন্য যথাযথ চিকিৎসার নির্দেশনা পাওয়া যাবে। আগামীতে এই বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ যেসব গবেষণা উদ্যোগ নিবেন তাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য সূত্র থেকে পৃষ্ঠপোষকতা পাওয়া যাবে।