• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১২, ২০২৩, ১৫:৪২ অপরাহ্ণ
গলাচিপায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ২

তারিখঃ ১২ আগস্ট ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় এক কেজি গাঁজা ও ত্রিশ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। শনিবার (১২ আগস্ট) দুপুর ২ টা ১৪ মিনিটের সময় উপজেলার আমখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মুশুরীকাঠি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আমখোলা ইউনিয়নের মুশুরীকাঠি গ্রামের খলিল হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (২৬) ও ফরিদ হাওলাদারের স্ত্রী মো. খাদিজা বেগম (২৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে আমখোলা ইউনিয়নের মুশুরীকাঠি গ্রামে রাস্তার উপর থেকে গলাচিপা থানার এসআই ইমানুল ইসলাম ইমন ও এএসআই মশিউর রহমানে নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এক কেজি গাঁজা ও ত্রিশ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ বলেন, দীর্ঘদিন ধরে আসামিরা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনা-বেচা করে আসছিল। রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে।