গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে দশ হাজার পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার বিকেল পৌনে তিনটার দিকে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের আটক করেন। আটককৃতরা হলো- ঢাকার বংশালের শোয়ারিঘাট এলাকার মৃত আব্দুল মান্নানের স্ত্রী সেলিনা আক্তার (৩৭), একই এলাকার ফোরকান হাওলাদার ও গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সোহেল সরদার। তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের এসআই কাজী ওবাইদুল কবীর বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।