• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোর খুলনা মহাসড়কে শুধুই রক্তের ছাফ অভয়নগরে ট্রাকচাপায় ইজিবাইকের ২যাত্রী নিহত আহত ৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৩, ১৭:২১ অপরাহ্ণ
যশোর খুলনা মহাসড়কে শুধুই রক্তের ছাফ  অভয়নগরে ট্রাকচাপায় ইজিবাইকের ২যাত্রী নিহত আহত ৬

আবু তাহের, অভয়নগর প্রতিনিধি:
যশোর খুলনা মহাসড়কের বেহাল দশায় প্রায়ই বলী হচ্ছে তর-তাজা মানব প্রাণ। সড়ক দুর্ঘটনা, নিহত, আহত এ যেনো যশোর-খুলনা মহাসড়কের নিত্য দিনের ঘটনা। মহাসড়কে অভয়নগরের প্রেমবাগে ট্রাকের চাপায় ইজিবাইকের ২যাত্রী নিহত, গুরুতর আহত ৬জন।
রবিবার প্রমবাগ নিতা কোম্পানি লিঃ এর দুইশ গজ পূর্বে শাহিদা ফিলিং স্টেশনের সামনে বেলা আনুমানিক ৩.১০ মিনিটের সময় ফুলতলা থেকে ঢাকা-চট্্রগ্রাম মুখী ডাউল বোঝাই ট্রাক (নম্বর-ঢাকা মেট্রো- ট ২২-৫৮১৯) বসুন্দিয়া থেকে নওয়াপাড়া অভিমূখী যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটচনাস্থলেই নিহত হয় ২ জন মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন ৬জন। নিহতরা হলেন (১) সৈয়দ মোল্যা (৬০), পিং-মৃত সবেদ আলী, গ্রাম+ডাক-ঘুনি, সদর, যশোর (২) নাম পরিচয় ও ঠিকানা অজ্ঞাত। আহতদের মধে ইজিবাইক ড্রাইভার আলা-আমিন, পিং-আনোয়ার খান, জগন্নাথপুর, সদর, যশোর ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত অন্য তিন জনের পরিচয় পাওয়া যায় নি।
ঘাতক ট্রাক ডাইভার মনিরুল, তালাইমারী রাজশাহী দুর্ঘটনার পরপরই পলাতক, হেলপার নয়ন আলী (২১), পিং- সাইফুল, নেয়ামতপুর, নওগা-কে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ট্রাকসহ আটক করেছেন।