• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে বাংলাদেশ বাংকার সমিতির বার্ষিক বনভোজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ণ
রোমে বাংলাদেশ বাংকার সমিতির বার্ষিক বনভোজন

ইতালি প্রতিনিধিঃ
রোমে প্রতি বছরের মতো বর্ণাঢ্য আয়োজনে সর্ববৃহত ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ বাংকার সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রোমের লাগো দি ত্রাবিনানোতে দিনব্যাপি আয়োজনে আনন্দে মেতে উঠেন সকলে। আয়োজনে ছিল লটারির মাধ্যমে রোম ঢাকা রোম পাঁচটি বিমান টিকিট সহ আকর্ষণীয় সব পুরস্কার এবং লন্ডন থেকে আগত ইউরোপের জনপ্রিয় সংগীত শিল্পী শতাব্দী কর, রোম থেকে বাবু বাঙাল ও পুতুলের গান।
বনভোজনের আমন্ত্রণে ছিলেন সংগঠনের সভাপতি ওসমান সরদার সোহেল, সাধারণ সম্পাদক শাহজাহান মাতবর, সিনিয়র সহ সভাপতি হিমেল দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক কাউসার ফারুক, সহ সভাপতি মীর কামাল।
এসময় আয়োজকরা বলেন শুধুমাত্র নিজেদের অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে পারস্পরিক সম্পর্ক যেন অটুট থাকে সেই প্রচেষ্টাই এই আয়োজন। শেষে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।