রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ ইং পালন উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর সদর শাখা ও দিনাজপুর এরিয়া অফিসের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এরপরে দিবস পালন উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেন তারা।
১৫ আগষ্ট মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্য্যালয় চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন রিসোর্স এন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ জাকেরুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন রিক সদর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ন কবির ও সদর শাখার এবিএম (হিসাব) মোঃ আব্দুল আলীম।
এছাড়াও রিক‘র দিনব্যাপী আয়োজিত নানান কর্মসুচীগুলোতে উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা কার্য্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন ।