• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দূর্ঘটনায় আহত সেই মালয়েশিয়া প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ণ
দূর্ঘটনায় আহত সেই মালয়েশিয়া প্রবাসী নিহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ কাজের সময় শরীরের উপর দেয়াল ভেঙ্গে পড়ে গুরুত্বর আহত সেই মালয়েশিয়া প্রবাসী সোহরাব সরদার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। নিহত সোহরাব বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের মৃত মুজাম্মেল সরদারের ছেলে। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বুধবার সকালে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, বিগত ফেব্রæয়ারী মাসে মালয়েশিয়ায় কাজ করার সময় শরীরের উপর দেয়াল ভেঙ্গে পড়ে গুরুত্বর আহত হয়ে পঙ্গুত্ববরন করেন সোহরাব। এরপর তাকে দেশে ফিরিয়ে এনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। দীর্ঘ ছয়মাস চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়।