• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শোক সংবাদ: শওকত হোসেন মুকুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৩, ১৩:৩৮ অপরাহ্ণ
শোক সংবাদ: শওকত হোসেন মুকুল

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমানের বড় ভাই মো. শওকত হোসেন মুকুল (৭৪) রবিবার বেলা সাড়ে এগারোটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বাদ এশা মরহুমের জানাজা শেষে গৌরনদীর দিয়াশুর গ্রামের পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বঙ্গবন্ধুর ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।