• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২১, ২০২৩, ১৫:১৬ অপরাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ নিজ বাসা থেকে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী মাইনুল ঘরামীকে (৩৫) সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ অর্থদন্ড ও ১৫ দিনের কারাদন্ডের রায় ঘোষণা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত মাইনুল ঘরামী বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত নুরু ঘরামীর ছেলে।
অভিযানের নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মোঃ ফাইজুল ইসলাম হৃদয় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে ২০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা মাইনুল ঘরামীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের আদালতে সোর্পদ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত মাইনুল তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের বিচারক আসামি মাইনুল ঘরামীকে পাঁচশ’ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদন্ডের রায় ঘোষনা করেন। ওইদিন সন্ধ্যায় থানা পুলিশ গ্রেপ্তারকৃতকে বরিশাল জেলহাজতে প্রেরণ করেছে।