• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২১ আগস্ট (সোমবার) বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ পুকুর,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান,সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পুকুরে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন ভোলা জেলা মৎস্য কর্মকতা মোল্লা এমদাদুল্যাহ,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামান,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা,উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকতা মোঃ মিজানুর রহমান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা (ভারপ্রাপ্ত) কে.এম আসাদুজ্জামান প্রমুখ।