• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় কোস্টগার্ড বিনামূল্যে চিকিৎসাও ঔষধ ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ণ
হিজলায় কোস্টগার্ড বিনামূল্যে চিকিৎসাও ঔষধ ।

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর উপকূলীয় এলাকার গরিব, দুস্ত, নারী, পুরুষ ও শিশু সহ সকল বয়সী প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
আয়োজনে কোস্টগার্ড হিজলা।

২৪ আগস্ট সকাল দশটায় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসমিন আক্তার গাইনোকোলজিস্ট,
সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ জাহিদুল ইসলাম মেডিসিন বিশেষজ্ঞ।

এছাড়াও নৌযানের নৌপথে জানমালের নিরাপত্তা ,অবৈধভাবে মৎস আরোহন, মাদকদ্রব্য পাচার, চোরাচালান, মানব পাচার রোধে, জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন, স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট হাসান মেহেদী সহ কোস্টগার্ডের বিভিন্ন পর্যায়ের অফিসার বৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা সভা সঞ্চালনা করেন কোচগার্ড হিজলার শাখার সিসি মোঃ মশিউর রহমান।