হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের চর পত্তনী ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় তথ্য অফিসের আয়োজনে সকল বয়সী নারীদের নিয়ে উঠান বৈঠকে প্রধান অতিথি স্থানীয় সাংসদ পংকজ নাথ তার বক্তব্য বলেন নারীদের ভূমিকা পুরুষের চেয়ে কোন অংশেই কম নয়।
তিনি আরো বলেন নারীদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন দপ্তরে কর্ম সৃষ্টি করেছে বর্তমান সরকার শুধু তাই নয় শিক্ষার মানদন্ড অনুযায়ী নারীদের রয়েছে কোটা।
২৫ আগস্ট বিকাল পাঁচটায় অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুমতাহসিন তাসনিম রহমান অনিদ্র।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপদক্ষ শাজাহান তালুকদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলী আহমেদ সহ স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ।
সভা শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শাহাতাজ আক্তার।
উঠান বৈঠকে সঞ্চালনা করেন স্থানীয় নাসির উদ্দিন।