ইসলাম প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদী থেকে হিজলা নৌ পুলিশ অজ্ঞাত এক বৃদ্ধা লাশ উদ্ধার করেছে।
জানা যায় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের আবুপুর এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে অর্ধ গলিত আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মৃত ব্যক্তির পরনে সাদা লুঙ্গি, গায়ে নীল রংয়ের ফুল শার্ট, শার্ট এর নিচে স্যান্ডো গেঞ্জি, মুখে রয়েছে এক মুষ্ঠি সাদা দাড়ি।
মৃত দেহ সংক্রান্তে হিজলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নৌ পুলিশের এসআই মজিবুর রহমান জানায় স্থানীয় চৌকিদারের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মৃতদেহ সুরা তাল করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।