আব্দুল্লাহ,জেলা প্রতিবিধি: যশোরের শার্শায় কুড়াল দিয়ে পিটিয়ে স্ত্রী রেশমা খাতুনকে হত্যা করেছে আবু সালাম নামে এক নর ঘাতক স্বামী।
২৬ আগস্ট শনিবার দিবাগত রাতে শার্শা উপজেলার বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেশমা খাতুন উপজেলার বেনেখড়ি গ্রামের মতিয়ার রহমানের মেয়ে। ঘাতক স্বামী একই উপজেলার পাঁচভুলট গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সালাম ও রেশমা খাতুনের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক কলহ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন রাতে পরিকল্পিতভাবে কুড়াল দিয়ে রেশমা খাতুনের মাথায় অনেক আঘাত করে ঘাতক সালাম। এতে রেশমা খাতুনের মৃত্যু হলে ঘাতক সালাম পালিয়ে যায়।
সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য নার্গিস বেগম পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে রেশমা খাতুনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, শনিবার দিবাগত রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে স্বামীর হাতে স্ত্রী নিহত হয়েছে। আমরা নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছি। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমরা ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা করছি।