• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় শান্তিপূর্ণ পরিবেশে আলিম পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৩, ১৩:৫৫ অপরাহ্ণ
গলাচিপায় শান্তিপূর্ণ পরিবেশে আলিম পরীক্ষা অনুষ্ঠিত

তারিখঃ ২৭ আগস্ট ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় সারাদেশের ন্যায় মাদ্রাসা বোর্ডের অধীন আলিম পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়। ২৭ আগস্ট (রবিবার) সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ করা যায়। শিক্ষার্থীরা এ রকম পরিবেশে পরীক্ষা দিতে পেতে আনন্দিত। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর পরীক্ষা নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনায় শান্তি শৃঙ্খলার জন্য পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ও কেন্দ্রের নিরাপত্তা জোরদার করেছে। চলতি বছর গলাচিপা উপজেলার ৭টি মাদ্রাসা কেন্দ্র থেকে ২ শত ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়ার কথা থাকলেও উপস্থিত থাকেন ২ শত ৩৬ জন এবং ৯ জন অনুপস্থিত ছিল। পরীক্ষা নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়োজিত সরকারী অফিসার, কেন্দ্র সচিব ও শ্রেণী কক্ষের দায়িত্বপ্রাপ্তরা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা নেয়। পুলিশ পরীক্ষা কেন্দ্রের আশে পাশে অবস্থান করেন এবং উপজেলা প্রশাসন শহরের ফটোকপির দোকান গুলো পরীক্ষা চলাকালীন সময়ে বন্ধ রাখেন।