গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে রান্না ঘরের আঁড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এক সন্তানের জননী সাথী আক্তার ওরফে রিতা বাড়ৈ (২৫) নামের এক নওমুসলিম গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাথী বার্থী গ্রামের আলআমিন সরদারের স্ত্রী।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় বার্থী কওমী মাদ্রাসা সংলগ্ন একটি বাড়ি থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।