• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ণ
তালতলী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলায় প্রেস ক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার ৬ সেপ্টেম্বর উপজেলার মালিপাড়া প্রেসক্লাবের অফিসে কক্ষে সকল সদস্যদের সম্মতিক্রম ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে সাধারন সভা আহবান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

দৈনিক মানবকন্ঠের
শাহাদাৎ হোসেনকে আহবায়ক ও দৈনিক কালবেলার নাঈম ইসলাম হাইরাজকে সিনিয়র যুগ্ন আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

এ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জাকারিয়া হোসেন, যুগ্ম আহবায়ক, দৈনিক সারাদেশের কণ্ঠ, মাসুদ খান, সদস্য, দৈনিক সময়ের কথা কথা, সাকিব সিকদার, সদস্য, দৈনিক জবাবদিহি, আল জাবের, সদস্য, বঙ্গ টিভি।