গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন (৬৮) কিডনীরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…..রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন রাতে মরহুমের জানাজা শেষে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে।