আসাদুল ইসলাম,সুন্দরগঞ্জ
আসছে আগামী দ্বাদশ নির্বাচন।শ্লোগানে শ্লোগানে মুখর রাজপথ। গ্রাম থেকে শহর,পাড়া থেকে মহল্লা,দেশজুড়ে একই আলোচনা। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্যদিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে- আবারও উন্নয়নের পক্ষে সমর্থন চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।অপরদিকে, বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখার মিশন।
অনেক আলোচিত সমালোচিত আসন হিসেবে পরিচিত ২৯গাইবান্ধা-১সুন্দরগঞ্জ।দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থাকায় জাতীয় পার্টিকে এই আসনটি আওয়ামী লীগ ছেড়ে দিলেও এবার গুরুত্বপূর্ণ এই আসনটিতে নিজেদের প্রার্থী চায় ক্ষমতাসীন দল সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
ইতিমধ্যে এই আসনে নৌকার প্রার্থী না থাকলে নিজের ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত ও ভোটার আইডি কার্ড অন্য উপজেলায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বামনডাঙ্গা ইউনিয়ন শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কামাল আজাদ।
শুক্রবার দুপুরে বামনডাঙ্গা রেল স্টেশন চত্বরে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, যারা উন্নয়নে বিশ্বাস করে না।যে লাঙ্গলের ফালায় রক্ত ভরে আছে সুন্দরগঞ্জের মাটি ও মানুষের নেতা সংসদ সদস্য শহীদ মঞ্জুরুল ইসলাম লিটন’র।সেই লাঙ্গলে ভোট দিতে হবে,সেটা আমি আর কখনও চাই না।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান হবি, শহীদুল ইসলাম শহীদ, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম লিয়ন সহ আরও অনেকে।