• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিটি ভালো কাজে প্রশাসন পাশে থাকবে:অতিরিক্ত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৫:৪৫ অপরাহ্ণ
প্রতিটি ভালো কাজে প্রশাসন পাশে থাকবে:অতিরিক্ত জেলা প্রশাসক

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বিবার মানবতার দেয়ালের সবজি বিতরণ উৎসবের ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় একসাথে ১৫০ ভালো কাজে সব সময়পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়। দি বেস্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন বিবা’র পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ভোলা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার। সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু। জেলা নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ আবু সাঈদ। ভোলার বাণী পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তালহা তালুকদার বাঁধন।অনুষ্ঠানে শুরুতেই বিবা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম প্রতিষ্ঠানের বিগত দিনের কার্যক্রম তুলে ধরে প্রশাসন সহ সকলের সহযোগিতার কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই প্রতিষ্ঠানটি করোনা কালীন সময় ছাড়াও এতিমদের বিবাহ, মানতা পরিবারের মধ্যে সহযোগিতা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ সময় বক্তারা বলেন আমরা চায়ের টেবিলে যে টাকা খরচ করি তার থেকে কিছুটা জমিয়ে আমরা অসহায়দের পাশে দাঁড়াতে পারি। আমরা হিন্দু মুসলিম যে ঘরেই জন্মগ্রহণ করি না কেন সে ঘরের বাবা মায়ের ধর্ম পালন করি। জন্মগ্রহণে আমাদের কোন হাত নেই। সুতরাং আমাদের সর্বপ্রথম মানবিক মূল্যবোধে বড় হতে হবে। আপনারা যারা দিচ্ছেন তাদের বুঝতে হবে সৃষ্টিকর্তা আপনাদের হাত দিয়ে যারা নিচ্ছেন তাদেরকে আপনার হাত দিয়ে দেওয়াচ্ছেন। যেকোনো ভালো কাজেই প্রশাসন সব সময় পাশে থাকে। মানবিক কাজে দলমত নির্বিশেষে সকলে একযোগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। অনুষ্ঠানের সভাপতি মাইনুল ইসলাম শামীম প্রত্যয় ব্যক্ত করেন খুব শীঘ্রই পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান এর নেতৃত্বে পৌরসভার সব ওয়ার্ডের কাউন্সিলরগণ একত্রিত হয়ে নয়টি ওয়ার্ডেই মানবতার দেয়াল চালু করে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বিবা’র মানবতার দেয়ালটি আরো প্রসারতা লাভ করবে এবং অসহায়রা একটু ভালোভাবে জীবন যাপন করতে পারবে।