• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাহিত্যে পুরস্কার পেলেন শিশির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৩, ১০:০১ পূর্বাহ্ণ
সাহিত্যে পুরস্কার পেলেন শিশির

স্টাফ রিপোর্টার
বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় সাংবাদিক সংগঠক শিশির কুমারকে (নিপু) আন্তর্জাতিক গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

গত ৮ সেপ্টেম্বর (শুক্রবার) কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তন সেগুনবাগিচায় স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ এর
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠানে,তার হাতে এ সম্মাননা তুলে দেন প্রাকৃতজ শামিমরুমী টিটন এবং এ বি এম সোহেল রশিদ।

উক্ত অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে জাতীয় সংগীত এর প্রতি সকলে শ্রদ্ধা নিবেদন করেন। এতে সভাপতিত্ব করেন
আলমগীর জুয়েল উপদেষ্টা স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিনা হোসেন (বিশিষ্ট কথা সাহিত্যিক ও সভাপতি বাংলা একাডেমি),রেজাউদ্দিন স্টালিন (বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও টেলিভিশন ব্যাক্তিত্ব), অনুষ্টানটি উদ্বোধন করেন আসলাম সানী (বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার),প্রধান আলোচক হিসেবে ছিলেন শামিমরুমি টিটন (লেখক সংগীতজ্ঞ ও গবেষক), বিশেষ আলোচক এবি এম সোহেল রশিদ (কবি ও চলচিত্র অভিনেতা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শরিফ সাকি (আইন বিশেষজ্ঞ), কবি তাহেরা খাতুন প্রতিষ্ঠাতা বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদ,অধ্যাপক ইউনুস মোল্লা বিশিষ্ট কবি ও সংগঠক (কলকাতা ভারত)।
শিশির কুমার (নিপু)।৫ এপ্রিল ১৯৯০ সালে, পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে, এক কৃষক পরিবারে জন্মগ্রহন করেন।তার পিতার নাম ভবরঞ্জন শীল এবং মাতার নাম জোৎস্না রাণী।তিনি ২০০৬ সালে এস এ মাধ্যমিক বিদ্যালয়, আরজবেগী থেকে এস এস সি;২০০৮ সালে আব্দুর রশিদ তালুদার কলেজ,দশমিনা থেকে এইচ.এস.সি; পর্যায়ক্রমে সরকারি তিতুমীর কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্র বিজ্ঞানে মাষ্টার্স ডিগ্রি সহ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এল.এল বি শেষ করেন।পরবর্তীতে ভিক্টোরিয়া ল’ কলেজে অধ্যাপনা সহ নিজের প্রতিষ্ঠিত স্কুল, কোচিং এবং যুগবানী ফাউন্ডেশন এর পরিচালনা করেছেন।তার লেখালেখির জগতে প্রবেশ শখের বসে।কবির অভিষেক “প্রেম কাব্য” বইয়ের মাধ্যমে, যা ২০২৩ সালের বই মেলায় প্রকাশ পায়।তিনি বর্তমানে একটি প্রাইভেট ফার্মাসিউটিক্যাল এ চাকুরি করছেন। পাশাপাশি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এল.এল এম এ অধ্যয়নরত আছেন।