• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১২:৩৩ অপরাহ্ণ
বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৭ সেপ্টেম্বর সকালে
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে দিবসটি পালন করে পক্ষিয়া ইউনিয়ন পরিষদ।
দিবসটি উপলক্ষে পক্ষিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে র‌্যালিটি বের করে বোরহানগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ উদ্দিন খানের সঞ্চালনায়
পক্ষিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পক্ষিয়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহ,
৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল নোমান,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন প্রমুখ।
এছাড়াও সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।